পুরাতন ল্যাপটপ স্লো হলে আপগ্রেড করা যাবে কি
ল্যাপটপ ব্যবহার করুন সঠিক ভাবে
পুরাতন ল্যাপটপ স্লো হলে আপগ্রেড করা যাবে কি এটা প্রত্যেক ল্যাপটপ মালিকদের একটি সাধারণ প্রশ্ন। ল্যাপটপ দিয়ে প্রতিনিয়ত অনেক কাজ করা হয় যেমন ব্যবসার কাজ বা অফিসের কাজ ইত্যাদি। তাই ল্যাপটপ পুরাতন ও ধীর হয়ে যাওয়াটাই স্বাভাবিক।
ল্যাপটপের উপর দিয়ে যেহেতু কাজের চাপ অনেক বেশি যায় তাই চাপ নেওয়ার কারণে ল্যাপটপের প্রসেসর ধির গতির হয়ে যেতে পারে। তাই ল্যাপটপের গতি দ্রুত করা যায় যদি কিছু পদক্ষেপ নেওয়া হয় যেমন ক্যাশ মেমোরি ডিলিট করা সহ উপায় রয়েছে।
পেজ সূচিপত্রঃপুরাতন ল্যাপটপ স্লো হলে আপগ্রেড করা যাবে কি
- পুরাতন ল্যাপটপ স্লো হলে আপগ্রেড করা যাবে কি
- ল্যাপটপ স্লো হওয়ার কারণ কি থাকতে পারে
- ল্যাপটপ স্লো হলে কি নতুন ল্যাপটপ নিতে হবে
- কিভাবে ল্যাপটপের যত্ন নেওয়া যায়
- ল্যাপটপ স্লো হয়ে গেলে কি কি পদক্ষেপ নিতে হবে
- ল্যাপটপ স্লো হওয়া কি ল্যাপটপ গরম হওয়াতে প্রভাবিত হয়
- ল্যাপটপ গরম হয়ে গেলে কি করতে হবে
- পুরাতন ল্যাপটপ কেনার সময় কি বিষয়গুলোতে গুরুত্ব দিতে হবে
- ল্যাপটপ স্লো হলে কি অসুবিধা সৃষ্টি হয়
- লেখক এর মন্তব্য
পুরাতন ল্যাপটপ স্লো হলে আপগ্রেড করা যাবে কি
ল্যাপটপ আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।। পড়াশোনার পাশাপাশি কর্ম ক্ষেত্রে এই ল্যাপটপের প্রয়োজনীয়তা বহুল। প্রতিমুহূর্তে নানা রকম কাজের চাপ এই ল্যাপটপের উপর নিতে হয়। তাই অনেক সময় ল্যাপটপ স্লো হয়ে যায়। ল্যাপটপ স্লো হয়ে গেলে কাজ করতে অনেক অসুবিধা হয়। কোন কাজ মসৃণ ভাবে সম্পন্ন করা যায় না। কাজ করতে গেলে ল্যাপটপ হ্যাং করে বসে থাকে। তারপর রিস্টার্ট দিয়ে ঠিক করতে হয়। কিন্তু গুরুত্বপূর্ণ কাজ করলে সেই সময়ে রিস্টার্ট দেওয়াটা বিরক্তি কর।
তাই আমাদেরকে জানতে হবে যে পুরাতন ল্যাপটপ স্লো হলে আপগ্রেড করা যাবে কি এবং কি কি পদক্ষেপ নিলে ল্যাপটপ স্লো হবে না। আগে জানতে হবে যে ল্যাপটপ স্লো হয়ে যায় কেন কারণ যদি দীর্ঘক্ষণ অনেকগুলো ট্যাব খোলা রেখে কাজ করা হয় তাহলে ল্যাপটপ এর গতি আস্তে আস্তে ধীর হয়ে যায় এবং একসময় হ্যাং করে থাকে। এছাড়া ব্রাউজারে যদি অনেক কুকি জমে যায় তাহলে সেইসবের কারণে ল্যাপটপের গতি ধির হয়ে যেতে পারে। এর জন্য অবশ্যই ল্যাপটপকে আপডেট রাখতে হবে।
যখনই ল্যাপটপে আপডেট করার কথা বলা হবে সঙ্গে সঙ্গে ল্যাপটপকে আপ তু ডেট করে রাখতে হবে। এতে ল্যাপটপের গতি দ্রুত হয় ও কাজ করাতে মসৃণতা অনুভব হয় এবং নতুন নতুন বৈশিষ্ট্য যুক্ত হয়। অপ্রয়োজনীয় কোন ফাইল থাকলে সেগুলো মুছে ফেলা ভালো কারণ স্টোরেজ যদি পূর্ণ হয়ে যায় তখন ল্যাপটপে প্রসেসর ধীরে কাজ করে। স্টোরেজ যেন পূর্ণ না থাকে এজন্য অপ্রয়োজনীয় ফাইল ও ডেটা মুছে ফেলতে হবে। বেশি গুরুত্বপূর্ণ ফাইল রাখার প্রয়োজন হলে আলাদা করে একটি এস এস ডি কিনে ব্যবহার করা যায়।
ল্যাপটপ স্লো হওয়ার কারণ কি থাকতে পারে
ল্যাপটপের গতি স্লো হয়ে গেলে কাজের সময় অনেক বিরক্তিকর লাগে। একটা কাজ করতে গেলে অনেক সময় লেগে যায়। কাজের মধ্যে কোন মসৃণতা থাকে না। এই সমস্যা থেকে মুক্তি পেতে গেলে আমাদের জানতে হবে যে ঠিক কি কি কারণে ল্যাপটপ স্লো হয়ে যায়। সর্বপ্রথম ল্যাপটপের দীর্ঘক্ষণ কাজ করলে এটি ধীরে ধীরে স্লো হয়ে যেতে শুরু করে। তাই সেই মুহূর্তে রিস্টার্ট দিলে পুনরায় ঠিক হয়ে যায়। এছাড়া ল্যাপটপে যদি কোন ভাইরাসের অ্যাটাক হয় তাহলে সেটির প্রভাবে ল্যাপটপ স্লো হয়ে যায়।
এছাড়া ল্যাপটপের স্টোরেজ যদি অনেক ফাইল দ্বারা পূর্ণ থাকে তাহলে স্বয়ংক্রিয়ভাবে ল্যাপটপের প্রসেসর ধির গতির হয়ে যায়। এছাড়া জে ব্রাউজারে কাজ করা হচ্ছে সেই ব্রাউজারে ক্যাশ মেমোরি যদি পূর্ণ থাকে তাহলে সেটির প্রভাবে ল্যাপটপ ধির গতির কাজ করে। এছাড়া ল্যাপটপ যদি খুব পুরনো হয়ে থাকে তাহলে ধীরে ধীরে ব্যাটারির কার্যক্ষমতা কমে যায় এবং সেটির কারণে ল্যাপটপের প্রসেসর ঢিল হয়ে যেতে পারে এবং ধীরগতির কাজ করতে পারে।
ল্যাপটপ স্লো হলে কি নতুন ল্যাপটপ নিতে হবে
ল্যাপটপ স্লো হলে কখনো নতুন ল্যাপটপ কেনার প্রয়োজন নেই। নতুন ল্যাপটপ কিনতে গেলে অনেক বাজেট থাকা লাগে তাই সেই বাজে থেকে সহজেই মুক্ত পাওয়া যায় যদি পুরাতন ল্যাপটপ স্লো হলে আপগ্রেড করা যাবে কি এই সম্পর্কে ভালোভাবে জ্ঞান থেকে সেই ভাবে কাজ করা যায়। আমাদের আগে জানতে হবে যে ল্যাপটপ স্লো হয় কেন তারপর সেই অনুযায়ী পদক্ষেপ নিতে হবে। ল্যাপটপের ব্রাউজের ডাটা সবসময় ক্লিয়ার করে রাখতে হবে। ল্যাপটপের ভিতরে ধুলোবালি জমলে যতটা সম্ভব পরিস্কার করতে হবে।
এসব ছোট ছোট পদক্ষেপ গুলো মেনে চললে নতুন ল্যাপটপ কেনার কোন প্রয়োজন নেই। পুরনো ল্যাপটপ দিয়ে দ্রুত কাজ করা যাবে। অপ্রয়োজনীয় ফাইল ও অ্যাপ নামানো থাকলে সেগুলো মুছে ফেলতে হবে। যতটা সম্ভব ল্যাপটপের স্টোরেজ পূর্ণ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। যদি ল্যাপটপ অনেক বেশি পুরনো ও অনেক স্লো হয়ে যায় সে ক্ষেত্রে একটি এস এস ডি কিনে লাগিয়ে ব্যবহার করলে ল্যাপটপের উপর চাপ কিছুটা কম পড়ে। ল্যাপটপ ধীর হয়ে যাওয়াটা সাধারণ বিষয় এর জন্য ল্যাপটপ কেনার প্রয়োজন নেই।
কিভাবে ল্যাপটপের যত্ন নেওয়া যায়
ল্যাপটপে যেন ধীরগতির সমস্যা সহ আর অন্য কোন সমস্যা দেখা না দেয় এজন্য ল্যাপটপের প্রতি যত্নশীল হওয়াটা অনেক গুরুত্বপূর্ণ। হোক সেটা ইলেকট্রনিক ডিভাইস কিন্তু সঠিকভাবে যত্ন না করলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ল্যাপটপের যত্ন নিতে হলে অবশ্যই অপ্রয়োজনীয় ফাইল ও ডেটা থেকে মুক্ত রাখতে হবে। যত অপ্রয়োজনীয় ফাইল কম থাকবে ততই ল্যাপটপ ঠিক থাকবে।এছাড়া ল্যাপটপের যত্ন নিতে হলে অবশ্যই ল্যাপটপকে হালনাগাদ করে রাখতে হবে।
আরো পড়ুনঃ ফ্রিল্যান্সিং এর জন্য কেমন ল্যাপটপ উপযুক্ত হবে জানুন
ল্যাপটপের অপারেটিং সিস্টেম থেকে যখনই আপডেট দেওয়ার কথা বলবে তখনই ল্যাপটপকে আপডেট করে রাখতে হবে। এতে ল্যাপটপের পারফরম্যান্স উন্নত হয়। ল্যাপটপের স্ক্রিন পরিষ্কার করে রাখতে হবে। ল্যাপটপের স্ক্রিন সহ কিবোর্ড এর মধ্যে কোন ধুলাবালি জমলে ল্যাপটপ বান্ধব স্প্রে ও পাতলা নরম কাপড় দিয়ে প্রতিনিয়ত মুছে পরিষ্কার করে রাখতে হবে। অবশ্যই সন্দেহজনক ও অপরিচিত কোন অ্যাপ বা লিংক ডাউনলোড করা যাবে না, ল্যাপটপের ক্ষতি হয়ে যাবে।
ল্যাপটপ স্লো হয়ে গেলে কি কি পদক্ষেপ নিতে হবে
ল্যাপটপ স্লো হওয়ার অনেকগুলো কারণ থাকে তাই কাজ করতে করতে যদি হঠাৎ এই স্লো এর সমস্যা ধরা পড়ে তাহলে সর্বপ্রথম ল্যাপটপ রিস্টার্ট করে নিতে হবে। অধিকাংশ সমস্যা ল্যাপটপ রেস্টার্ট এর মাধ্যমে সমাধান হয়ে যায়। ল্যাপটপের সিস্টেম সব সময় হালনাগাদ করে রাখতে হবে। যদি ল্যাপটপের দীর্ঘক্ষণ কাজ করা হয় ও অনেক অপ্রয়োজনীয় ট্যাব খুলে থাকে তাহলে অবশ্যই ল্যাপটপ একবার রিস্টার্ট করা উচিত বা কিছুক্ষণের জন্য কাজ বন্ধ করে রাখা উচিত যদি বেশি গুরুত্বপূর্ণ কিছু না থাকে।
এছাড়া এন্টিভাইরাস সফটওয়্যার ডাউনলোড করে ল্যাপটপে চালু রাখতে হবে যাতে কোন ধরনের অপ্রয়োজনীয় ম্যালওয়্যার ল্যাপটপের কোন ক্ষতি করতে না পারে এবং ধীরগতির না করতে পারে। সপ্তাহে একদিন ব্রাউজারের ক্যাশ মেমোরির ডাটা মুছে ফেলতে হবে। ল্যাপটপে কোন ধরনের ভাইরাস অ্যাটাক হয়েছে কিনা সেটা পরীক্ষা করে দেখতে হবে। অপ্রয়োজনীয় অ্যাপ ও ফাইল থাকলে সেগুলো মুছে ফেলা ভালো এতে ল্যাপটপের গতি দ্রুত হতে পারে।
ল্যাপটপ স্লো হওয়া কি ল্যাপটপ গরম হওয়াতে প্রভাবিত হয়
পুরাতন ল্যাপটপ স্লো হলে আপগ্রেড করা যাবে কি জানার আগে এটা জানতে হবে যে ল্যাপটপ কি কারণে গরম হয়ে যায় এবং গরম হলে ল্যাপটপের গতি ধীর হয়ে যেতে পারে কিনা। যদি দীর্ঘক্ষণ ল্যাপটপে কাজ করা হয় মানে ল্যাপটপ যদি দীর্ঘক্ষণ চালু থাকে তাহলে এটি গরম হতে শুরু করে। এছাড়া ল্যাপটপকে দীর্ঘক্ষণ চার্জে বসিয়ে রাখলে এটি অনেক গরম হয়ে যায়। ল্যাপটপ অতিরিক্ত গরম হওয়ার কারণে নষ্ট হয়ে যেতে পারে।
ল্যাপটপ বেশি গরম হয়ে গেলে এর পারফরম্যান্স ধীরে ধীরে কমে যেতে শুরু করে। কারণ ল্যাপটপ যদি গরম হয়ে যায় তাহলে এটি প্রসেসরের উপর চাপ ফেলে যার ফলে ল্যাপটপ ধীরে ধীরে গতি কমিয়ে দেয়। এছাড়া ল্যাপটপে যদি কুলিং সিস্টেম ব্যবহার করা না হয় ও ল্যাপটপের কুলিং ফ্যান পরিষ্কার করা না হয় এবং তাদের যদি অনেক ধুলোবালি জমে পড়ে খুব সহজেই ল্যাপটপ গরম হওয়া শুরু করে। তাই প্রতিদিন ল্যাপটপ পরিষ্কার করে রাখতে হবে যাতে ধুলোবালি জমে সমস্যা তৈরি করতে না পারে।
ল্যাপটপ গরম হয়ে গেলে কি করতে হবে
বিভিন্ন কারণে ল্যাপটপ গরম হয়ে যেতে পারে কিন্তু অতিরিক্ত গরম হয়ে গেলে ল্যাপটপ নষ্ট হয়ে যেতে পারে বা বিস্ফোরণ তৈরি করতে পারে। এর জন্য আমাদের কিছু পদক্ষেপ নিতে হবে যাতে ল্যাপটপ সহজে গরম না হয়ে যায়। ল্যাপটপে চেষ্টা করতে হবে দীর্ঘক্ষণ কাজ না করা। দীর্ঘক্ষন কাজ করলে চাপের কারণে ল্যাপটপ গরম হওয়া শুরু করে। তাই একটু থেমে থেমে কাজ করলে ভালো। এছাড়া ল্যাপটপ রাখার সময় কোন শক্ত ও সমতল অবস্থানে রাখতে হবে।
যদি ল্যাপটপ কোন নরম জায়গায় রাখা হয় তাহলে এটি সহজে গরম হতে শুরু করে। আমরা অনেকেই আছি যে ল্যাপটপ খাটের উপরে রেখে বা বালিশের উপরে রেখে কাজ করি। কিন্তু এটা ল্যাপটপের জন্য খুবই ক্ষতিকর এবং এতে ল্যাপটপ সহজেই খুব গরম হয়ে যায়। এজন্য ল্যাপটপে কাজ করার সময় চেয়ার টেবিলে বসে কাজ করায় উত্তম। এতে আরাম করে ল্যাপটপে কাজ করা যায় ও সহজে ল্যাপটপ গরম হতে পারে না।
পুরাতন ল্যাপটপ কেনার সময় কি বিষয়গুলোতে গুরুত্ব দিতে হবে
এমন অনেকে আছেন যারা স্বল্প বাজেট থাকার কারণে নতুন ল্যাপটপ কিনতে পারেনা। যার জন্য সেই বাজেটের মধ্যেই একটি পুরনো ল্যাপটপ কিনে ব্যবহার করতে হয়। তাই পুরনো ল্যাপটপ কেনার সময় অবশ্যই কিছু বিষয়ে দেখে নিতে হবে যাতে পরবর্তীতে কাজ করতে কোন সমস্যা না হয়। ল্যাপটপের বিভিন্ন যন্ত্রাংশ যেমন কিবোর্ড ,প্রসেসর, মনিটর ইত্যাদি এগুলো ভালোভাবে কাজ করছে কিনা পরীক্ষা করে নিতে হবে। এছাড়া ল্যাপটপ কেনার ক্ষেত্রে সেটার প্রজন্ম অনেক গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে।
আরো পড়ুনঃ ল্যাপটপ হ্যাক হলে বুঝবেন কিভাবে জেনে নিন
বর্তমানে চলছে কোর আই টুয়েলভ। স্বল্প বাজেটের জন্য কেউ যদি কোর আই ফাইভ কেনে তাহলে পরবর্তীতে তাকে আবার আপডেট করার জন্য সফটওয়্যার কিনতে হবে। কোর আই ফাইভে উইন্ডোজের ফিচার ও সিস্টেম একদম পুরনো যেটা বর্তমান দুনিয়ার সাথে যায় না। তাই কাজ করে মজাও পাওয়া যায় না। ল্যাপটপের মনিটর ও কিবোর্ড সঠিকভাবে কাজ করছে কিনা সেটা যাচাই করতে হবে। এছাড়া র্যাম ও এসএসডি ঠিক আছে কিনা সেটাও পরীক্ষা করে দেখতে হবে।
ল্যাপটপ স্লো হলে কি অসুবিধা সৃষ্টি হয়
লেখক এর মন্তব্য
ল্যাপটপ ভালোভাবে ব্যবহার করতে গেলে ল্যাপটপের প্রতি অবশ্যই যত্নশীল হতে হবে।পুরাতন ল্যাপটপ স্লো হলে আপগ্রেড করা যাবে কি সমাধান সম্পর্কে জানার পাশাপাশি ল্যাপটপ যেন স্লো হয়ে না যায় সে বিষয়ে খেয়াল রাখতে হবে। দীর্ঘক্ষণ কাজ না করে ল্যাপটপকে একটু বিশ্রাম দিয়ে ধীরে ধীরে কাজ করলে সুবিধা পাওয়া যাবে। 251118



এডু ওয়েব আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়। ;
comment url