ফেব্রুয়ারি মাসের ক্যালেন্ডার ২০২৬ ছুটির তালিকাসহ

আজকের এই আর্টিকেলে আমরা ফেব্রুয়ারি মাসের ক্যালেন্ডার ২০২৬ ছুটির তালিকাসহ বিস্তারিত আলোচনা করব। এই বছর ফেব্রুয়ারি মাস অনেক তাৎপর্যপূর্ণ কারণ ফেব্রুয়ারি মাসে যেমন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রয়েছে তেমনি এই মাসেই শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান।
ফেব্রুয়ারি-মাসের-ক্যালেন্ডার-২০২৬-ছুটির-তালিকাসহ
তাই এ বছর ফেব্রুয়ারি মাসের ক্যালেন্ডার সম্পর্কে জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মাহে রমজানের শুরু আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব সহ নানা দিবস এবং সরকারি ছুটির সকল তথ্য নিয়ে আমাদের আজকের এই আর্টিকেল সাজানো হয়েছে তো চলুন দেরি না করে বিস্তারিত আলোচনা করা যাক। 

পোস্ট সূচিপত্রঃ ফেব্রুয়ারি মাসের ক্যালেন্ডার ২০২৬ ছুটির তালিকাসহ

ফেব্রুয়ারি মাসের ক্যালেন্ডার ২০২৬ ছুটির তালিকাসহ

ফেব্রুয়ারি মাসের ক্যালেন্ডার ২০২৬ ছুটির তালিকাসহ এখন আমরা বিস্তারিত আলোচনা করব। এবছর ফেব্রুয়ারি মাস অনেক তাৎপর্যপূর্ণ কারণ এ বছর ফেব্রুয়ারি মাসে শুরু হতে যাচ্ছে আমাদের পবিত্র মাহে রমজান পাশাপাশি এই ফেব্রুয়ারি মাসের ২১ তারিখ আমাদের ভাষা আন্দোলন বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তাই প্রতিবছরের মতো এবছরও আমাদের ফেব্রুয়ারি মাসের ক্যালেন্ডার সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ। ফেব্রুয়ারি মাস অন্যান্য মাস থেকে কিছুটা ব্যতিক্রম প্রতিটি মাস ৩০ বা ৩১ দিনের হয়ে থাকলেও ফেব্রুয়ারি সাধারণত হয় ২৮ দিনের তবে প্রতি চার বছর পর পর ফেব্রুয়ারি মাসে দেখা যায় ২৯ তারিখ।
এই প্রতি চার বছর পর পর ২৯ দিন হওয়াকে ইংরেজিতে লিপ ইয়ার এবং বাংলাতে অধিবর্ষ বলে। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাস অধিবর্ষ বা লিপ ইয়ার না হওয়ায় এই বছর ফেব্রুয়ারি মাসে ২৮ দিন রয়েছে।এবছর ফেব্রুয়ারি মাসের ৪ তারিখ পবিত্র শবে বরাত এবং ধারণা করা যাচ্ছে ১৭ তারিখ চাঁদ দেখা গেলে ১৮ তারিখ থেকে রমজান শুরু হবে। এছাড়াও প্রতিবছর ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখ বিশ্ব ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইনস ডে হিসেবে পালন করা হয়। বাংলাদেশের মানুষের জন্য ফেব্রুয়ারি মাসের ২১ তারিখ একটি শোকের দিন এ দিনটি শহীদ দিবস হিসেবে বাংলাদেশের এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশেষ সকল মানুষের কাছে পরিচিত।

অর্ধবর্ষ কী এবং কাকে বলে

প্রতি চার বছর পর পর ফেব্রুয়ারি মাসে ২৯ তারিখ দেখা যায় এটিকে বাংলায় অধিবর্ষ এবং ইংরেজিতে লিপ ইয়ার বলে। লিপ ইয়ার বা অধিবর্ষে বছরে ৩৬৫ দিনের জায়গায় ৩৬৬ দিন থাকে। পৃথিবী সূর্যকে কেন্দ্র করে প্রতি ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ডে একবার ঘুরে আসে। আমরা ৩৬৫ দিন কে বছর গণনা করি কিন্তু যে ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড থেকে যাই তা হিসেবে আনার জন্য প্রতি চার বছর পর পর একদিন গণনা করে ফেব্রুয়ারি মাসে একদিন বাড়িয়ে সে বছর ৩৬৬ দিন ধরা হয় মূলত এটাকেই লিপ ইয়ার বা অধিবর্ষ বলে।
২০২৪, ২০২৮, ২০৩২, ২০৩৬, ২০৪০ এই সালগুলো অধিবর্ষ বা লিপ ইয়ার। তবে ২০২৬ সাল লিপ ইয়ার বা অধিবর্ষ নয়। লিপ ইয়ার বের করার জন্য কিছু নিয়ম রয়েছে যেমন কোন বছরের সংখ্যাকে যদি ৪০০ দ্বারা ভাগ করা হয় এবং কোন ভাগশেষ না থাকে তাহলে সেই বছরটি অধিবর্ষ হবে। আবার কোন বছরের সংখ্যাকে যদি ১০০ দ্বারা ভাগ করা যায় কিন্তু ৪ দ্বারা ভাগ করা যায় তাহলে সেটিও অধিবর্ষ বা লিপিয়ার হবে। যেমন ১৯০০ সাল লিপ ইয়ার নয় কারণ ১৯০০ সালকে ৪০০ দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে।আবার ২০১৬ সালে লিপ ইয়ার কারণ ২০১৬ সাল কে ১০০ দ্বারা ভাগ করা যায় না কিন্তু ৪ দ্বারা ঠিকই ভাগ করা যায় এবং কোনো ভাগশেষ থাকে না।

ফেব্রুয়ারি মাসের কিছু বিশেষ বৈশিষ্ট্য

ফেব্রুয়ারি মাসের বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং মজাদার বৈশিষ্ট্য রয়েছে। কারণ এই ফেব্রুয়ারি মাসে রয়েছে নানা গুরুত্বপূর্ণ কিছুদিন। যেমন ১৪ই ফেব্রুয়ারি হলো বিশ্ব ভালোবাসা দিবস এদিনকে অনেকে ভ্যালেন্টাইনস ডে বলে থাকে। এই দিন সকলেই তার ভালোবাসার মানুষকে বিভিন্নভাবে ভালোবাসার জানান দিয়ে থাকে। ভ্যালেন্টাইন্স ডে তে মানুষ তার ভালোবাসার মানুষকে লাল রংয়ের গোলাপ ফুল দিয়ে ভালোবাসা নিবেদন করে থাকে কারণ লাল রং ভালবাসার রং। আবার ২০২৬ সালের ১৪ই ফেব্রুয়ারি হলো পহেলা ফাল্গুন।

পহেলা ফাল্গুন অর্থাৎ ফাল্গুনের প্রথম দিন বসন্তেরও প্রথম দিন। এদিন সারা বাংলাদেশের মানুষ বসন্তকে বরণ করে নেয়। দেশজুড়ে নানা মেলা এবং উৎসবের আয়োজন করা হয়। চারুকলা সহ বিভিন্ন জায়গায় উৎসবের আয়োজন করা হয়। প্রতিবছর বাংলাদেশে জাতীয় বসন্ত উৎসব পালন করা হয়। এদিন সকলেই বাংলার ঐতিহ্যবাহী শাড়ি এবং পাঞ্জাবি পড়ে বের হয় এবং দিনটি উদযাপন করে।

ফেব্রুয়ারি মাসে সরকারি ছুটির তালিকা

এবার আসা যাক ফেব্রুয়ারি মাসের ক্যালেন্ডার ২০২৬ ছুটির তালিকাসহ। এ বছর ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে বেশ কয়েকটি সরকারি ছুটি রয়েছে যেমন ৪ই ফেব্রুয়ারি হলো শবেবরাত এই দিনটি সরকারি ছুটি থাকে। এছাড়াও প্রতি সপ্তাহের শুক্র এবং শনিবার সাপ্তাহিক সরকারি ছুটি থাকে এই দুইদিন সকল ব্যাংকসহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে। এবছর ফেব্রুয়ারি মাসে মোট আটটি সাপ্তাহিক সরকারি ছুটি রয়েছে এছাড়াও একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এই দিনটিতে সরকারি ছুটি থাকে।
ফেব্রুয়ারি-মাসের-ক্যালেন্ডার-২০২৬-ছুটির-তালিকাসহ-জানুন-বিস্তারিত
কিন্তু এই দিনটি শনিবার হাওয়ায় সাপ্তাহিক ছুটির দিনের মধ্যে পড়ে যাওয়ায় আলাদাভাবে এই দিনটিতে আর কোন ছুটি পাওয়া যাচ্ছে না। এই দিনটিতে সকল শিক্ষা প্রতিষ্ঠান সহ অফিস আদালতে শহীদের প্রতি সম্মান নিবেদন করা হয় এবং শহীদ মিনারে ফুল অর্পণ করা হয়। ১৫ই ফেব্রুয়ারি রবিবার শ্রী শ্রী শিবরাত্রি উপলক্ষে সকল সরকারি এবং বেসরকারি কলেজ ছুটি থাকছে। আবার ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে পবিত্র মাহে রমজান শুরু হচ্ছে আশা করা যায় ১৭ তারিখ চাঁদ দেখা গেলে ১৮ তারিখ প্রথম রোজা। রোজা উপলক্ষে এই একমাস ছুটি থাকে। তবে এক এক প্রতিষ্ঠানে ছুটির নিয়ম এক এক রকম হয়। কোন কোন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথম ১৫ দিন পাঠদান হয় এবং বাকি ১৫ দিন ছুটি থাকে আবার কোন কোন জায়গায় পুরো মাসটি ছুটি দেওয়া হয়। তাই রোজার ছুটি প্রতিষ্ঠানভেদে এক এক জায়গায় এক রকম হয়ে থাকে।

পবিত্র মাহে রমজান শুরু হচ্ছে যবে থেকে

রমজান মাস হলো মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র এবং বরকতময় একটি মাস। এই মাস হলো আল্লাহর নৈকট্য লাভ আত্মশুদ্ধি এবং আত্ম সংযোজ্ম করার মাস। এই এক মাস আমরা আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে রোজা রাখি। এই রোজা রাখার মাধ্যমে আমরা গরিব এতিম অসহায়দের কষ্ট উপলব্ধি করতে পারি। রোজা রাখার মাধ্যমে আমরা যে সংযম করি তা দ্বারা আমরা উপলব্ধি করতে পারি ক্ষুধার্ত এবং অসহায় মানুষের কষ্ট। 

এ বছর ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে রোজা শুরু হবে ইনশাল্লাহ। ধারণা করা যাচ্ছে ১৭ তারিখ চাঁদ দেখা গেলে ১৮ তারিখ রোজা শুরু হবে অর্থাৎ ১৮ তারিখে প্রথম রোজা। ১৭ তারিখ হলো মঙ্গলবার এবং ১৮ তারিখ হলো বুধবার রোজার স্থায়িত্বকাল প্রায় ২৯ বা ৩০ দিন। সুতরাং সেই হিসেবে আগামী ২০ শে মার্চ পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ। যদিও এই তারিখগুলো চাঁদ দেখার উপর ভিত্তি করে পরিবর্তন হতে পারে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং এর গুরুত্ব

বাংলাদেশের মানুষের কাছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শহীদ দিবস হিসেবে পরিচিত। ১৯৫২ সালে বাংলা ভাষার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ এদেশের বহু মানুষ পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে গুলি খেয়ে নিহত হন। তাদের এই মহান ত্যাগের জন্য আমরা আমাদের মাতৃভাষা বাংলা পুরনায় ফিরে পেয়েছি। তাই এই দিনটিতে আমার সেই সকল ভাষা আন্দোলনে নিহত শহীদদের স্মরণ করে থাকি।

প্রতিবছর ফেব্রুয়ারি মাসের ২১ তারিখ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। ১৯৯৯ সালের ১৭ই নভেম্বর প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর একটি অধিবেশনে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য প্রস্তাব জানানো হয়। প্রস্তাব গৃহীত হলে ২০০০ সাল থেকে বিশ্বের সকল দেশে এটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। ভাষা আন্দোলনের আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার মাধ্যমে পৃথিবীর অন্যান্য সকল ভাষার প্রতি সম্মান এবং পৃথিবী থেকে যাতে কোন ভাষা হারিয়ে না যায় তা প্রতিরোধে এই দিনটি একটি অনুপ্রেরণার প্রতীক হিসেবে কাজ করে।

ফেব্রুয়ারি মাসের আবহাওয়া যেমন থাকে

ফেব্রুয়ারি মাস হলো শীত শেষ হওয়ার মাস। এই মাসে বাংলাদেশে শীত কমতে থাকে এবং ধীরে ধীরে গরমের আবির্ভাব হতে থাকে। এই মাসটি খুবই একটি চমৎকার মাস। এই মাসের ১৪ তারিখ পহেলা ফাল্গুন অর্থাৎ বসন্তের প্রথম দিন বসন্তের সুন্দর দৃশ্য এই মাসে আমরা দেখতে পাই। গাছের সকল পুরাতন পাতা ঝরে পড়ে। শীতের পর প্রকৃতিতে আগমন হয় এই বসন্ত ঋতুর যা প্রকৃতির সকল রূপ, রস এবং সৌন্দর্যকে ফুটিয়ে তুলে।
ফেব্রুয়ারি-মাসের-ক্যালেন্ডার-২০২৬-ছুটির-তালিকাসহ-বিস্তারিত
এ বছর ২০২৬ সালের আবহাওয়া অধিদপ্তরে তথ্যমতে জানা গেছে এ বছর ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে দেশের উত্তর পশ্চিম এবং উত্তর-পশ্চিমাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে এবং এই মাসের শেষের দিকে দুই একটি বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে। তবে শীতের শেষ এবং বসন্তের শুরু এই সময়টি এক চমৎকার সময় যা আমরা ফেব্রুয়ারি মাসে উপভোগ করতে পারি। এছাড়া ফেব্রুয়ারি মাসে কৃষিতে এক নতুন রূপ দেখা যায়।

ফেব্রুয়ারি মাসের কিছু সুবিধা

ফেব্রুয়ারি মাসের বেশ কিছু সুবিধা রয়েছে। ফেব্রুয়ারি মাসের ক্যালেন্ডার ২০২৬ ছুটির তালিকাসহ আমরা বিস্তারিত আলোচনা করেছি। এই মাসে বেশ কয়েকটি সরকারি ছুটি রয়েছে যেমন ৪ তারিখ শবে বরাত একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এ ছাড়া পবিত্র মাহে রমজানের ছুটিতো থাকছেই। সব মিলিয়ে এই মাসটি বেশ সুবিধাজনক। শীতের শেষে দিকে শীতের তীব্রতা কমে আসে এবং বসন্তের আভাস বইতে থাকে এ মাসে।

এছাড়াও এই মাসে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কিছু দিবস রয়েছে যেমন ১৪ই ফেব্রুয়ারি হলো পহেলা ফাল্গুন এদিন প্রতিবছরের মতো বাংলাদেশের বিভিন্ন জায়গায় মেলা ও বসন্ত উৎসব আয়োজন করা হয় ১৪ই ফেব্রুয়ারি আবার বিশ্ব ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইনস ডে। এদিন সকলেই তাদের ভালোবাসা মানুষকে তাদের ভালোবাসার জানান দেয় লাল গোলাপ দিয়ে। এছাড়াও এ মাসে রয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যা আমাদের ভাষা শহীদের প্রতি সম্মান এবং পৃথিবীর সকল ভাষার প্রতি সম্মান জানাতে সাহায্য করে।

ফেব্রুয়ারি মাসের কিছু অসুবিধা

এ মাসটিতে তেমন কোনো অসুবিধার কারণ না থাকলেও শীতের শেষের দিকে হাওয়ায় এ মাসটিতেও শীতের প্রভাব থাকে শীতের প্রভাবে অনেকেই কষ্টে ভোগে। এছাড়াও এবছর এই মাসের প্রথমার্ধে দেশের উত্তর-পশ্চিম অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে আবার এ মাসের শেষের দিকে দুই একটি বজ্রপাতসহ বৃষ্টিপাত হতে পারে। এ সকল আবহাওয়া গত কারণে এই মাসে কিছু মানুষের অসুবিধা থাকতে পারে।
আবার এই মাসটি অন্যান্য অন্যান্য মাসে তুলনায় ছোট হাওয়ায় অন্যান্য মাসে যেমন কাজ করার জন্য আমরা বেশি সময় পেয়ে থাকি এই মাসে তা খানিকটা কম পাই এ কারণে অনেকের কাছে এই মাসটি নাও পছন্দ হতে পারে। এছাড়াও এ মাসে হালকা শীত থাকায় কিছুটা বিষন্নতা অনুভব হয়। তবে এই মাসে অসুবিধার তুলনায় সুবিধা এবং তাৎপর্য বহুগুণ বেশি।

শেষ কথাঃ ফেব্রুয়ারি মাসের ক্যালেন্ডার ২০২৬ ছুটির তালিকাসহ

আমরা এতক্ষণ ফেব্রুয়ারি মাসের ক্যালেন্ডার ২০২৬ ছুটির তালিকাসহ বিস্তারিত সকল বিষয়ে নানা আলোচনা করলাম। এই বছর এই মাস বেশ তাৎপর্য এবং গুরুত্বপূর্ণ একটি মাস। কারণ এই মাসের ৪ তারিখ শবে বরাত ১৪ তারিখ পহেলা ফাল্গুন বা বিশ্ব ভালোবাসা দিবস আবার ১৮ তারিখ থেকে রোজা এবং প্রতি বছরের মতো একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হওয়ার কারণে এই মাস বাংলাদেশের মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি মাস।

আমার মতে ফেব্রুয়ারি মাস ভালোবাসারমাস এ বছর এ মাসের গুরুত্ব অনেক। কারণ এই মাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিন রয়েছে যেমন শবে বরাত, পহেলা ফাল্গুন, বিশ্ব ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইনস ডে এবং পবিত্র মাহে রমজানসহ রয়েছে আমাদের বাঙ্গালীদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আবার এই ফেব্রুয়ারি মাসে শীত প্রায় অনেকটাই কমে আসে এবং বসন্ত শুরু হয় বসন্তের রূপ সৌন্দর্য আমরা এই মাসে উপভোগ করতে পারি। তাই আমার মতে ফেব্রুয়ারি মাস আমাদের সকলের কাছে একটি পছন্দের এবং তাৎপর্যপূর্ণ মাস। 250945

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এডু ওয়েব আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়। ;

comment url

MD. Mukta
MD.Mukta
একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ও এডু ওয়েব আইটি-এর অ্যাডমিন তিনি অনলাইন ইনকাম, ব্লগিং, SEO ও টেকনোলজি নিয়ে নিয়মিত লেখালেখি করেন। ৫ বছরের অভিজ্ঞতায় তিনি ক্লায়েন্টদের অনলাইনে সফল হতে সহায়তা করে যাচ্ছেন।